হালিম
Freepik freepik

শাহি হালিম তৈরির রেসিপি

শাহি হালিম আমাদের দেশের অন্যতম জনপ্রিয় আর মজাদার একটি খাবার। বিশেষত ইফতারে হালিম না হলে যেন আমাদের চলেই না। কোন কোন দোকানের হালিম খেতে সত্যিই ভীষণ মজা। আবার কোন কোন সময় হালিম কিনে নিয়ে এসে দেখা যায়, টেস্ট ভালো না। আর দোকানের কেনা হালিমে যেটা আরো বড় সমস্যা সেটা হচ্ছে, বাসার ছোট সদস্যদের খাওয়ানোর আগে চারবার চিন্তা করতে হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে খুব সহজ কিছু ধাপে বাসায় নিজে নিজেই মজাদার শাহী হালিম তৈরি করা যায়, যেটা খেতেতো মজা হবেই, সেই সাথে হবে ভীষণ পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মতও। বেশিরভাগ সময় হালিম রেস্টুরেন্ট থেকে এলেও ঘরে তৈরি হালিমের স্বাদই আলাদা। পুষ্টি হোম শেফ এ আজকের হালিম রেসিপি দেখে নিন আর এখন থেকে ঘরেই তৈরি করে ফেলুন মজাদার হালিম।

শাহী হালিম বাসায় যেভাবে বানাবেন

হালিম

উপকরণ

  • ১ কেজি গরুর মাংস / মাটন / চিকেন (হাড় সহ)
  • ২ কাপ গম আধা ভাঙা
  • ১/৪ কাপ চানা/বুটের ডাল আধা ভাঙা
  • ১/৪ কাপ মাষকলাই/ উরড ডাল আধা ভাঙা
  • ১/৪ কাপ মুগ ডাল আধা ভাঙা
  • ১/৪ কাপ মসূর ডাল আধা ভাঙা
  • ১/৪ কাপ খেসারি ডাল আধা ভাঙা
  • ১/৪ কাপ বাসমতী চাল আধা ভাঙা

ঝোলের জন্য

  • ১/২ কাপ পেঁয়াজ কুচি
  • ১ কাপ টকদই
  • ১ টেবিল চামচ আদা-রসুন বাটা
  • ১ চা চামচ হলুদ গুঁড়া
  • ১/২ টেবিল চামচ মরিচ গুঁড়া বা স্বাদমতো
  • ৬-৮ কাপ পানি
  • ১/৪ কাপ তেল বা ঘি
  • লবন পরিমাণমতো
  • ৩ চা-চামচ হালিম মশলা

পরিবেশন এর জন্য

  • ১ কাপ পেঁয়াজ বেরেস্তা
  • ১ মুঠো ধনে পাতা কুচি
  • ২ টেবিল চামচ আদা চিকন করে কুচি করা
  • ১ কাপ শশা কুচি
  • ২/৩ টি কাঁচা মরিচ কুচি
  • ২-৩ টি লেবু’র ফালি
  • ২ টেবিল চামচ ঘি
  • ১ চা চামচ জিরা গুঁড়া ভাজা

প্রস্তুত প্রণালী

হালিম

১. মসুর, মুগ, মাষকলাই, বুটের ডাল, আস্ত গম আর পোলাও-এর চাল ভালো করে ধুয়ে নিয়ে ৪-৫ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর শিলপাটায় আধ ভাঙ্গা করে বেটে নিন অথবা ব্লেন্ডার-এ সামান্য পানি দিয়ে হালকাভাবে ব্লেন্ড করে নিন, সবকিছু যেন আধভাঙ্গা থাকে, মিহি ব্লেন্ড করার প্রয়োজন নেই।

২. শুকনো তাওয়া বা ফ্রাইপ্যান-এ দুইটা এলাচ, ২-৩টা শুকনো মরিচ, ২টা দারচিনি, ২টা লবঙ্গ, ১ চা চামচ জয়ত্রী, ১ চা চামচ মৌরি হালকা বাদামি করে ভেজে ব্লেন্ডার-এ ব্লেন্ড করে নিন বা শিলপাটায় বেটে নিন। তৈরি হয়ে গেলো ঘরে তৈরি হালিমের মশলা।

৩. এবার একটা হাড়িতে সাফোলা অ্যাক্টিভ তেল গরম করে নেই। তাতে পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি দিয়ে হালকা লালচে করে ভেঁজে নিয়ে তাতে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা-রসুন বাটা, লবণ, গরম মশলা গুঁড়ো, হালিম মশলা দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নেই। ঢাকনা দিয়ে ঢেকে দেই। তেলটা উপরে উঠে এলে গরুর মাংস/খাসীর মাংস দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেই। কিছুক্ষণ পর মাংস থেকে পানি ছাড়বে। আরেকটু পরে ঐ পানিটা টেনে এলে আমরা ৩ কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিবো। নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিবো।

৪. একটা বড় হাড়িতে ৬ কাপ পানি দিয়ে তাতে আধ বাটা ডালের মিশ্রণটা ঢেলে দেই। লবণ দিয়ে বারবার নাড়তে থাকি। ডালটা সেদ্ধ হয়ে এলে তাতে মাংস ঢেলে দেই এবং বারবার নাড়াচাড়া করি।  ডাল সেদ্ধ হয়ে এলে তারপর মাংসটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেই।

৫. আদা কুঁচি, কাঁচামরিচ কুঁচি, পেঁয়াজ বেরেস্তা আর ধনেপাতা দিয়ে গরম গরম পরিবেশন করি। আর সাথে এক টুকরো লেবু কিন্তু চাই-ই!

ব্যস! পরিবেশন করুন গরম গরম মজাদার শাহী হালিম!

More From Author

রান্নাঘর পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত রাখার কার্যকরী টিপস

রান্নাঘর পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত রাখার কার্যকরী টিপস

জুয়েলারি স্বর্ণের দাম

জুয়েলারি স্বর্ণের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *