কোয়ার্টার ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ

হংকংয়ে চলমান ছক্কার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৮ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। এই ম্যাচে, মোহাম্মদ সাইফুদ্দিনের আক্রমণের ফলে টাইগাররা সংযুক্ত আরব আমিরাতের কাছে ১১২ রানের লক্ষ্য নির্ধারণ করে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ। জিসান আলম ও আবদুল্লাহ আল মামুনের ব্যাটিং দিশেহারা হয়ে পড়ে আরব আমিরাতের বোলাররা। ১১ বলে ৩১ রান করে জুহাইব জুবায়েরকে ফেরান মামুন তার পর নেমে ঝড়ো ব্যাটিং করতে শুরু করেন মোহাম্মদ সাইফুদ্দিন। একের পর এক ৪/৬ হাঁকাতে থাকেন মোহাম্মদ সাইফুদ্দিন ।

ক্যাপ্টেন সাইফুদ্দিন অপরাজিত থাকেন, মাত্র ৯ বলে .৪০০ স্ট্রাইক রেটে ৩৬ রান করেন। ওপেনার জিসান এর ২০০ স্ট্রাইক রেট ছিল এবং১৭ বলে ৩৪ রান করেছিলেন। এতে লাল-সবুজের প্রতিনিধিরা নির্ধারিত ছয় ওভারে ১১১ রান করতে পারে। এমিরেটসের হয়ে বল হাতে মাত্র একটি উইকেট নেন জুবায়ের।

জবাবে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানরা প্রথম ওভারেই বোলিং তোপের মুখে পড়েন । প্রথম ওভারের দ্বিতীয় বলে সাইফুদ্দিন শিকার করে অধিনায়ক আসিফ খানকে। একই ওভারের শেষ বলে আবারও আক্রমণ করেন সাইফুদ্দিন। মোহাম্মদ জোহাইব ৪ বলে ৬ রান করেন।

দলের উপর চাপ কমানোর চেষ্টা করেন ওপেনার খালিদ শাহ ও সঞ্চিত শর্মা। তবে ছয় বলে ২৫ রান নিয়ে ফিরলে বাংলাদেশ জয়ের নিকটে পৌঁছে যাই । ৩.২ ওভারের পর আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়। অবশেষে, DLS নিয়ম অনুযায়ী ১৮ রানে জয় পান বাংলাদেশ দল ।

বাংলাদেশের পক্ষে ১.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট নেন সাইফুদ্দিন। আব্দুল্লাহ ১ উইকেট নেন।

More From Author

হংকং সিক্সেস: হেরেও কোয়ার্টারে বাংলাদেশ, প্রতিপক্ষ আরব আমিরাত

বিয়ের পর সংসার ও পরিবার মানিয়ে নেয়ার উপায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *